
ঝিকরগাছায় আশ্রয়ন প্রকল্পের ৫৬ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউ এন ও ভূপালী সরকার
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি যশোরের ঝিকরগাছার পল্লীতে আশ্রয়ন প্রকল্পের ৫৬টি পানিবন্দী পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর ও শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের সিমান্তবর্তী দুই মৌজার মাঝামাঝি বাওড়পাড়ে পাশাপাশি ৩টি (আশ্রয়ন প্রকল্প) কলোনীতে জলাবদ্ধার সৃষ্টি হয়ে পরিবারগুলো বেশ কিছুদিন ধরে মানবতার জীবন-যাপন করছেন। আশ্রয়ন প্রকল্পের অধিকাংশ ঘরগুলোর এক ও দুইটি সিড়ি পানিতে নিমর্জিত। এছাড়া কাঁদামাটিতে একাকার হয়ে পড়েছে আশ্রয়ন প্রকল্পের রাস্তাগুলো। তাদের এই দুঃখ দূর্দশার খবর পেয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকারের নেতৃত্বে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পরিবার প্রতি ২০ কেজি চাল, মশুর ডাল এক কেজি, আয়োডিনযুক্ত লবন এক কেজি, চিনি এক কেজি, সয়াবিন তেল এক লিটার, মরিচ, হলুদ ও ধনিয়াগুড়া এক প্যাকেট করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী পেয়ে সেখানে বসবাস করা নারী-পুরুষ সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহম্মেদ, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, গঙ্গানন্দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, বিষয়টি জানতে পেরে আশ্রয়ন প্রকল্পের সকল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে আশ্রয়ন প্রকল্পের ভিতরের রাস্তাসহ সার্বিক উন্নয়ন করা হবে বলে তিনি জানান