1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২১৭ Time View

ঝিকরগাছা যশোর (প্রতিনিধি):

যশোরের ঝিকরগাছায় ‘এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে কো- অর্ডিনেশন সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝিকরগাছায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

কো- অর্ডিনেশন সভায় বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম, মেডিকেল অফিসার ডাঃ আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মরিয়ম বেগম।

এছাড়াও কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন এবং স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

উক্ত সভায় ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রে নিবিড় তদারকির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD