1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৮০ Time View

ঝিকরগাছায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: মঙ্গলবার (৫আগস্ট) বিকেলে যশোর বেনাপোল মহাসড়কের ব্রিজ সংলগ্ন চত্বরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  ঝিকরগাছা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, তিনি তার বক্তব্যে বলেন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন হয়েছিল,। আজ তার চেতনাকে  ধারণ করতে হবে। তিনি আরো বলেন আন্দোলন এখন সময়ের দাবি। আমরা সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই। যুব সমাজরাই ছিল জুলাই আন্দোলনের মূল শক্তি ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহী টিপু ,ঝিকরগাছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ,শহিদুল ইসলাম,  উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, সাবেক পৌর কমিশনার গোলাম কাদের বাবলু, আশফাকুজ্জামান খান রনি, এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মোঃ রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমেন সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুনাজ্জল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, ছাত্রদল আহবায়ক আশরাফুলআলম রানা, সিনিয়র যুগ্ন আহবায় আরাফাত কল্লোল প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক বিজয় র‍্যালি যশোর বেনাপোল সড়ক প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD