ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালীতে গাছের সাথে বালু ভর্তি ডাম ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার মারাত্মক ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরীর নেতৃত্বে গাছের সাথে আটকে থাকা ট্রাক চালক যশোর সদরের পদ্মবিলা গ্রামের রাকিব হোসেন (২০) ও হেলপার সুমন হোসেন (৪০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়া হয়েছে বলে জানাগেছে। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বালুর ডামট্রাক নাভারন হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.