ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১০ই জুন (বুধবার) বিকাল ৪ টায় ঝিকরগাছা রেলস্টেশন থেকে অচেতন অবস্থায় শার্শা উপজেলার নারায়নপুর গ্রামের শাজাহান বিশ্বাসের পুত্র ইজিবাইক চালক মোঃ কোমিরুল (৪০) কে উদ্ধার করে স্থানীয়রা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছেন বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়,চেতনানাশক ব্যবহার করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়েছে একটি অসাধু চক্র।
কোমিরুল এর চাচাতো ভাই মেহেদী হাসান জানান, বেলা ২টার দিকে পুলিশ পরিচয়ে কোমিরুল এর ফোন থেকে আমাদের ফোনে ফোন দিয়ে বলা হয়, কোমিরুল অচেতন অবস্থায় ঝিকরগাছা রেলস্টেশনে পড়ে আছে। খবর পেয়ে আমরা এসে তাকে সেখানেই পাই কিন্তু তার ইজিবাইক ও মোবাইল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ফোন করে পরিবারকে জানিয়ে সবকিছু নিয়ে চলে গিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে , কোমিরুলকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.