ঝিকরগাছায় জমির আইল কেটে বৃদ্ধের জমি দখল ও মারপিটের অভিযোগ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছার পল্রীতে আইল কেটে লুকমান হোসেন (৭২) নামের এক বৃদ্ধর জমি দখলের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামে। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মৃত-সহিল উদ্দিনের ছেলে লুকমান হোসেনের ১৬নম্বর রাধানগর মৌজার ১৪৫ ও ২৫৮ খতিয়ানের ৭৮৯ ও ৮২২ দাগের এক একর ৬৫শতক জমির পাশের একটি আইল রাতারাতি উঠিয়ে দিয়ে একই গ্রামের মৃত-ওসমান আলীর ছেলে আসাদুল ইসলাম ও তার ছেলেরা নিজেদের সিমানার আইল উঠিয়ে ৪ফুট সরিয়ে দিয়ে প্রায় আড়াই শতক জমি দখল করে নিয়েছে। জানতে পেরে পরদিন সকালে ক্ষতিগ্রস্থ লুকমান হোসেন তার জমি দখল ও আইল উঠানোর বিষয় আসাদুল ইসলামের নিকট জানতে চাই। এসময় ক্ষিপ্ত হয়ে আসাদুল ও তার ছেলে লিটু, মিঠু ও স্ত্রী মর্জিনা খাতুন লুকমান হোসেন ও তার ভাইপো রাসেল কবিরের উপর হামলা করে। এতে রাসেল হোসেন ও লুকমান হোসেন জখম হয়। এ ঘটনায় রাসেল হোসেন বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগেও উল্লেখিত জমি দখলকারিদের বিরুদ্ধে জমিদখল, গাছ কর্তনসহ ৩৯লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় লুকমান হোসেন বাদি হয়ে থানায় আরও একটি অভিযোগ দায়ের করেছিলেন বলে ক্ষতিগ্রস্থ লুকমান হোসেন জানিয়েছেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.