
ঝিকরগাছায় জাবির স্মরণে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে ঝিকরগাছার কৃষি সন্তান সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির স্মরণে
বৃক্ষ রোপন কর্মসূচি” পালিত হয়েছে। যশোরের জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের বাস্তবায়নে শনিবার (১৯জুলাই) সকাল ১১টায় উপজেলার দেউলি গ্রামে শহীদ জাবিরের কবরের পাশে তার মা শিরিনা আক্তারের দেখানো স্থানে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে একটি আমলকির চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার( ভুমি )নাভিদ সারওয়ার, ঝিকরগাছাথানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের মাতা শিরিনা আক্তারসহ পরিবারের সদস্য, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে শহীদের আত্মর মাফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।