ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন এর বড় ভাই মোহাম্মদ ওসমান আলী (৮০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক পুত্র, ২কণ্যা নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১ টায় বহিরামপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
জানাজা পরিচালনা করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। এদিকে ওসমান আলীর মৃত্যুর খবর শুনে মরহুমের বাড়িতে ছুটে যান এবং জানাজায় অংশ গ্রহণ করেন, ৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি, দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলীসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.