
ঝিকরগাছায় টানা ভারীবর্ষণে নিম্ন অঞ্চল প্লাবিত ৫শতাধিক পানিবন্দি পরিবারের মানবেতর জীবন- যাপন,-ইউএনওর পরিদর্শন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। দেশব্যাপি গত টানা কয়কদিনের সৃষ্ট নিম্নচাপ জনিত ভারী বর্ষণে ফল যশোরের ঝিকরগাছা পৌরসদরসহ উপজেলার ১১টি ইউনিয়নের নিম্ন অঞ্চল সমূহ প্লাবিত হয়েছে। ফলে প্রায় ৫শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এসব পরিবারগুেেলা মানবতার জীবন কাটাচ্ছে। বীজতলা, রোপা আমনসহ শাক-সবজী, নার্সারি, ফুলের ক্ষেত, কলা, পেপের ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানােেতে পারিনি মৎস্য বিভাগ। পানিবন্দি মানুষ গুলো গবাদি পশা ও হাঁস-মারগী নিয়ে চরম বিপকে পড়েছেন। অতিবৃষ্টিতে গবাদি পশার খাদ্য সংকেেট পড়ার আশংকা রয়েছে।
মঙ্গলবার সরেজমিন এসব পানিবন্দি এলাকা ঘুরে দেখাগেছে, পৌরসদরের উন্নয়ন বঞ্চিত মোবারকপুর, পায়রাডাঙ্গা, কীর্তিপুর, পুরান্দরপুর, বারবাকপুরসহ উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালী, পানিসারা, ঝিকরগাছাসদর, নাভারন, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়েেেছ।
এদিকে খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও সহকারী
কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ার পৌরসদরের মোবারকপুর, ঝিকরগাছাসদর ইউনিয়নের লাউজানী ও মল্লিকপুর গ্রামের পানিবন্দি পরিবার ও মাঠ পরিদর্শন করেছেন। এসময় কপোতাক্ষ নদ, খাল-বিলসহ অপরিকল্পিত পুকুর খনন ও মাছ চাষের ভেড়ি,পুকুর নির্মান করে জলাবদ্ধতা সৃষ্টিকারী যে বা যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের নিজনিজ দায়িত্বে প্রতিবন্ধকতা সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে কঠোর নির্দেশনা দিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার।
