ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় দুইমাস মেয়াদী ফ্রিল্যান্সিং টেকনোলজি ট্রেনিং এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। ৪০জন প্রশিক্ষণপ্রার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ঝিকরগাছাউপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বি এম হাই স্কুল হল রুমে সকাল ১০টায় প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছাউপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
ঝিকরগাছা উপজেলাযুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লা,কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ আখেরুজ্জামান,সহকারী প্রশিক্ষক এবিএম সিদ্দিক হোসেনসহ প্রশিক্ষনার্থী মোছাম্মদ রাবেয়া খাতুন, তৌফিক রহমান, তাজমিরা খাতুন ও ফিরোজ হোসেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.