
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সাথে ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ডিসেম্বর) বিকালে বিএম হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিএম হাইস্কুলের সকল সহকারী শিক্ষকবৃন্দ।