
ঝিকরগাছা(যশোর ) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছাউপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা ( নগদ অর্থ) প্রদান করা হয়েছে। ১৭ মার্চ ( মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই মানবিক সহায়তা ( নগদ অর্থ) প্রদান করা হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা : রনী খাতুনেরসভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর – ২ ( চৌগাছা – ঝিকরগাছা) আসনের জাতীয়সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথিরবক্তব্য বলেন, আপনারা যে দ্বায়িত্ব দিয়েছেন যতদিন দ্বায়িত্বে থাকবো সরকারি সহায়তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
ঝিকরগাছা উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েব আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো : শাহজালাল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, অ্যাডভোকেট মো: আবিদুর রহমান, পৌর আমীর আব্দুল হামিদ সহ উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা – কর্মচারী, সাংবাদিকবৃন্দ
উল্লেখ্য জনসাধারণের মাঝে ৩৭০ পিস শাড়ী ও ৫৭০ জন মানুষের মধ্যে নগদ ১ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।