
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় পূবালী ব্যাংক পিএলসি উপশাখায় ’’পূবালী ইসলামী ব্যাংকিং’’ কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা উপ-শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করেন, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহম্মেদ। উদ্বেধনপূর্ব দোয়া ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপশাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক ও মেসার্সজিয়া ট্রেডার্সের প্রোপাইটর জিয়াউর রহমান, রুপালী বস্ত্র বিতানের প্রোপাইটর ইকবাল হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী লিন্টু মিয়া, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ঝিকরগাছা থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি শামীম মাহমুদ।