1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় প্রতিবন্ধী তৌফিক সূর্যের চিকিৎসা সহায়তার বাবতচেক প্রদান করেন ইউএনও ভুপালি সরকার  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় প্রতিবন্ধী তৌফিক সূর্যের চিকিৎসা সহায়তার বাবতচেক প্রদান করেন ইউএনও ভুপালি সরকার  - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় প্রতিবন্ধী তৌফিক সূর্যের চিকিৎসা সহায়তার বাবতচেক প্রদান করেন ইউএনও ভুপালি সরকার 

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৪৪ Time View

ঝিকরগাছায় প্রতিবন্ধী তৌফিক সূর্যের চিকিৎসা সহায়তার বাবতচেক প্রদান করেন ইউএনও ভুপালি সরকার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- শারীরিক প্রতিবন্ধী তৌফিক সূর্যের পিতার হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।

চেক হাতে পেয়ে তৌফিক সূর্যের পিতা ঝিকরগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার (২৮জুলাই) সন্ধ্যায় সাংবাদিকের নিজস্ব বাসভবনে এসে পরিবারের কাছে চেক তুলে দেন। তৌফিক সূর্য ২০১৩ সােেলর জুলাই মাসের ১৯ তারিখে জন্ম গ্রহণ করে। জন্মের পর থেকে সে, অসুস্থ ও অস্বাভাবিক আচরণ করে আসছে। তার বয়স ১২ বছর পেরিয়ে গেলেও টানা চিকিৎসায় তার শারীরিক বিকাশ, বুদ্ধি, শ্রবণ ও দৃষ্টিশক্তি অস্বাভাবিক বা অপরিবর্তিত রয়ে গেছে। তার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পিতা-মাতার পক্ষে উপযুক্ত চিকিৎসা গ্রহণ সম্ভব হচ্ছে না।

চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গির আলম, উপজেলা পরিষদের সিএ মো. ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দফতর সম্পাদক কে এম ঈদ্রিস আলী, ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা বিএনপির কার্যকরি সদস্য মো. শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD