1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে-ইউএনও শাফফাত আরা - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে-ইউএনও শাফফাত আরা - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে-ইউএনও শাফফাত আরা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View
ঝিকরগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে-ইউএনও শাফফাত আরা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বারোপ করে বলেছেন,বিজ্ঞান ও প্রযুক্তির সৃষ্টিশীল উদ্ভাবনী চেতনা ও মেধার বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তিকে সদ্ব্যবহার করতে হবে। তবেই সকল ক্ষেত্রে উন্নতি করা সম্ভব। তিনি বলেন প্রযুক্তিকে কাজে লাগানো ছাডা কাঙ্খিত উন্নতি করা সম্ভব নয়।
তিনি বৃহস্পতিবার (০৯এপ্রিল) সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বায়োগ্যাস প্লান্ট, রোবটিক,সোলার প্যানেল, গ্রীন এনার্জি ও সোলার ইলেকট্রিসিটি ইত্যাদি উদ্ভাবন প্রদর্শন করেন। তিনি বিজ্ঞান ও কুইজ প্রতিযোগীদের প্রদর্শনী স্টল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরা প্রযুক্তিগত তাদের উদ্ভাবন বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম,পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার মো: গোলাম কাদির, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা জমায়েতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা প্রকৌশলী, সমাজসেবা অফিসার,পল্লী উন্নয়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা সহকারি কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঝিকরগাছা সরকারি এমএল হাই স্কুল, বদরুদ্দিন (বিএম) মুসলিম হাই স্কুল, পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, আকিজ কলেজিয়েট স্কুল, আলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD