1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিজ্ঞান মেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিজ্ঞান মেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিজ্ঞান মেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৭৪ Time View

ঝিকরগাছায় বিজ্ঞান মেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি । যশোরের ঝিকরগাছায় বিজ্ঞান মেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়ন ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ মার্চ) সকালে ঝিকরগাছা প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মোঃ আজিজুল হক, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুমা মিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন মুকুল, প্রকৌশলী আব্দুর রব, প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক মোহাম্মদ আল- আমীন, মিলি রানী পান্ডে, অভিভাবক মোঃ হাবিবুর রহমান। পরে ১৮ জন ট্যানেলপুলে ও ১৯জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD