ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বিদায়ী ইউএন মোছা: রনী খাতুন এর সাথে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন ৷ ৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন,সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আলমগীর কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান মো: আবিদুর রহমান জানিয়েছেন, বিদায়ী ইউএনও রনি খাতুন এর সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ইসলামী বই সম্বলিত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.