
আতাউর রহমান জসিঝিকরগাছা (যশোর) থেকে।
যশোরেরঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামে বিশ্ব মানব ধর্মের সার্বজনীন শান্তিধামের উদ্যোগে বর্ষবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ এপ্রিল) সোমবার বিকালে শান্তিধামের নিজস্ব কার্যালয়চত্বরে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর পরিবেশে পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিধামের প্রতিষ্ঠাতা রুহুল বাঙালি। তিনি তার বক্তব্যেবাংলা নববর্ষ কে বরণ করে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন ।তিনি আরোবলেন বাঙালি সংস্কৃতিও ঐতিহ্যের এক অবিচ্ছেদ অংশ পহেলা বৈশাখ। ” নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”এ স্লোগানকেধারণ করে তিনি সবার মাঝে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে নববর্ষে ভক্তদের দীর্ঘ আয়ু ও শান্তি কামনা করেন।
এসময়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা থেকে আগত সোহাগ বাঙালি,ঝিনাইদাহ থেকে বকুল বাঙালি, জিয়া বাঙালী হাড়িয়া থেকে সুবিদ বাঙ্গালী , গদখালীথেকে মিজান বাঙালী, আলেক বাঙালি, ইদ্রিস বাঙালী, ঝিনাইদাহ থেকে হাবিব বাঙালী,জসিম বাঙালি ,রোজিনা বাঙালী,আজিজ বাঙালী গুননগর থেকে কাদের বাঙালী নাভারণ থেকে মনির বাঙালী, পানি সারা থেকে আলিম বাঙালি, গদখালী থেকে রেহেনা বাঙালী,
বরিশাল থেকে মান্নান বাঙালী ,ফারুক বাঙালী, খুলনা থেকে লিটু বাঙালী, কালিয়া থেকে মিরাজ বাঙালী,খুলনা থেকে সোহাগ বাঙালী ,মনিরামপুর থেকে মতি বাঙালী,নন্দী ডুমুরিয়া থেকে ইসাহাক বাঙালী ,বেজিয়াতলা থেকে বিনোদ বাঙালী হৃদয় বাঙালীও রেজাউল বাঙালী প্রমুখ।
অপরদিকে সকালে শান্তি ধামের ভক্তরা গ্রাম বাংলার ঐতিহ্য পান্তা ভাত, মাছ,আলু ও ডাল ভর্তার আয়োজন করে। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গান ও বিশ্ব সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ভক্তদের মন জয় করেন।