ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি: যশোরে ঝিকরগাছায় বুদ্ধির প্রতিবন্ধী কিশোরী এক মাতা পুত্র সন্তান জন্ম দিয়েছে। ঘটনাটি জানাজানির পর থেকে গাঢাকা দিয়েছে অভিযুক্ত ষাটোর্ধ আব্দুর রহমান নামের লম্পট ব্যক্তিটি।ঘটনাটি এলাকায় দারুন চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামে। ন্যাক্কারজনক এই ঘটনার পর থেকে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গা ঢাকা দিয়েছেন।
তিনি একই গ্রামের বাসিন্দা ও পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের একটি মসজিদের ইমামতি করেন বলে জানা গেছে।
চার সন্তানের জনক আব্দুর রহমানের আদি নিবাস খুলনা দৌলতপুর এলাকায়। তিনি দীর্ঘদিন যাবত আজমপুর এলাকায় স্ত্রী সন্তানসহ বসবাস করেন। পেশায় তিনি মসজিদের ইমাম। বর্তমানে তার স্ত্রী সন্তানের পাশাপাশি মেয়ে-জামাই নাতি নাতনি রয়েছে।
এই ঘটনায় ভিকটিম পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে।
প্রতিবন্ধী মেয়েটির দিনমজুর বাবা চারকন্যা সন্তানের জনক আব্দুল বারীক গাজী ক্ষোভের সাথে বলেন, চার মাস আগে আমি ও তার মা জোছনা বেগম মেয়ের অস্বাভাবিক শারীরিক পরিবর্তন লক্ষ্য করি। তখন আমার পক্ষে আর কিছু করার ছিলনা। সে সময় পরিবার ও প্রতিবেশীদের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ করি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেইনি। গত (১৮মার্চ) প্রায় দুমাস আগে মেয়েটিকে নিয়ে নাভারন বাজারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে সে একটি পুত্র সন্তান প্রসব করে। যার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। বারিক গাজীর অভিযোগ,ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি। বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়ে থানার পুলিশ সাংবাদিকসহ অনেকে এসেছে। দোষীকে গ্রেফতার ও বিচারের আশ্বাস দিয়েছেন। কিন্তু কিছুই হয়নি। ক্ষোভের সাথে বলেন হতদরিদ্র দিনমজুর আব্দুল বারিক গাজী। বৃহস্পতিবার(১৪মে) বিকালে এ প্রতিবেদকের সাথে কথা হয় ভিকটিম পরিবার ও তাদের প্রতিবেশীদের সাথে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। এ ব্যাপারে ভিকটিম পরিবারের পক্ষ থেকে থানায় দেয়া লিখিত অভিযোগ ও নিয়মিত মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম। তিনি বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.