
ঝিকরগাছা (যশোর ) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছা ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১মার্চ) সকালে লাউজানী আলহেলাল কমপ্লেক্সে খাদ্য সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকীম, উপজেলা যুব বিভাগের সভাপতি সাবেক চেয়ারম্যান জিয়াউল হক,
কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম,
অ্যাডভোকেটআবিদুর রহমান, ফখরুল ইসলাম, মাহাবুব রহমান, ঝিকরগাছা ইউনিয়ন আমীর মাওলানা ইমদাদুল হক, যুব বিভাগের সদস্য জহিরুল ইসলাম, উপকার ভোগী মহিম কুন্ড, জীসব দাস, পূস্প রানী বিশ্বাস, মমতা রানী সরকারসহ উপজেলার বিভন্ন ইউনিয়নের আমীর ও
সেক্রেটারিবৃন্দ, যুব বিভাগের নেতৃবৃন্দ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২শতাধিক ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল,চিনি,সোলা,তেল বিতরণ করা হয়েছে।