1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ভ্যান চালক পারভেজের লাশ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ভ্যান চালক পারভেজের লাশ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ভ্যান চালক পারভেজের লাশ উদ্ধার

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০০ Time View
ঝিকরগাছায় ভ্যান চালক পারভেজের লাশ উদ্ধার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি । যশোরের ঝিকরগাছায় নিখোঁজের পরদিন ভ্যান চালক পারভেজ হোসেন (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রহস্যজনক ভাবে ওই ভ্যান চালক নিখোঁজ হয়। শুক্রবার (৩০জানুয়ারী) দুপুরে খবর পেয়ে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাক্ষেত থেকে লাশ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ। সে পৌরসদরের কীর্তিপুর হাওয়ারমোড় এলাকার জন্মাঅন্ধ হায়াতুল ইসলামের ছেলে। প্রতিবেশি জুহিন আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পারভেজ তার ভাড়াকরা আটোভ্যান নিয়ে বাসা থেকে বের হয়। এরপর সে নিখোঁজ হয়। তার নিখোঁজের খবর শুনে অনেকেই ছবিসহ ফেইসবুকে নিখোঁজ সংবাদ প্রচার করেছিল। তার সাথে থাকা ভ্যানের জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারনা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা ৬টা লাশ যশোর ২৫০শয্যা হাসপাতালে মর্গে রয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন  বলে থানার অফিসার ইনচাজ মোঃ শাহজালাল আলম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD