ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি । যশোরের ঝিকরগাছায় নিখোঁজের পরদিন ভ্যান চালক পারভেজ হোসেন (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রহস্যজনক ভাবে ওই ভ্যান চালক নিখোঁজ হয়। শুক্রবার (৩০জানুয়ারী) দুপুরে খবর পেয়ে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাক্ষেত থেকে লাশ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ। সে পৌরসদরের কীর্তিপুর হাওয়ারমোড় এলাকার জন্মাঅন্ধ হায়াতুল ইসলামের ছেলে। প্রতিবেশি জুহিন আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পারভেজ তার ভাড়াকরা আটোভ্যান নিয়ে বাসা থেকে বের হয়। এরপর সে নিখোঁজ হয়। তার নিখোঁজের খবর শুনে অনেকেই ছবিসহ ফেইসবুকে নিখোঁজ সংবাদ প্রচার করেছিল। তার সাথে থাকা ভ্যানের জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারনা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা ৬টা লাশ যশোর ২৫০শয্যা হাসপাতালে মর্গে রয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে থানার অফিসার ইনচাজ মোঃ শাহজালাল আলম জানিয়েছেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.