
ঝিকরগাছায় মহিলাদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর প্রতিনিধি- আগামী ৩০জুলাই ঝিকরগাছায় জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা সফলে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপুর সাথে জেলা মহিলাদলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮জুলাই) বিকালে সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা বেগম, যুগ্ম-সম্পাদক শামছুন্নাহার পান্না, যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা বেগম আনু, প্রচার সম্পাদক এ্যাড.উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমূখ।