ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বৃদ্ধ মা ফরিদা বেগমকে মারপিটের অভিযোগে পুত্র শাহিনুর রহমানকে আটক করেছে পুলিশ।
২৯ আগষ্ট (শনিবার) রাতে মায়ের করা অভিযোগের ভিত্তিতে শাহিনুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) বৃদ্ধ মা ফরিদা বেগম তার ছেলে শাহিনুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ছেলে শাহিনুর রহমান কুড়ালের আঘাত দিয়ে তাকে মারপিট করেছেন।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ অভিযুক্ত শাহিনুর রহমানকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে।
এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান-কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.