
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া হাফিজিয়াও নূরানী ক্যাডেট মাদ্রাসায় “আজীবন দাতা সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রজ্ঞনে শুরু হয় সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নিকট থেকে চাঁদা আদায়ের কাজ। জুম্মা নামাজের বিরতি শেষে আমন্ত্রিত অতিথি, স্থানীয় মুসল্লী ও আজীবন দাতা সদস্যদের সমন্বয়ে এক মিলন মেলার সৃষ্টি হয়।
পরে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইসমাইল হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া হাফিজিয়াও নূরানী ক্যাডেট মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব মিজানুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি ইসমাইল হোসেন চান্দালী, হাবিবুর রহমান মন্টু, আলহাজ্ব ইয়াউর রহমান, কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ মোঃ শাহাজাহান আলী, তৌফিক রেজা টোকন, মোবারকশাহ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান তাপস, হেফজ শাখার সুপার মাওলানা মুশফিকুর রহমান, ক্যার্ডেট শাখার প্রধান শিক্ষক ইয়াকুব আলী, অভিভাবক সদস্য আব্দুর রহিম তোতা, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মুফতি রবিউল ইসলাম, হাফেজ আলমগীর হোসেন প্রমূখ।