আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: যশোরের ঝিকরগাছা উপজেলায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ‘ঝিকরগাছা উপজেলা যুব নারী সামাজিক এসোসিয়েশন’র নেতৃত্ব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ (Traidcraft Exchange)-এর সহযোগিতায় ‘স্বাবল’ (SWABOL) প্রজেক্টের অধীনে এই নির্বাচন বাস্তবায়িত হয়। কর্মসূচিটি স্থানীয় পর্যায়ে সহ-বাস্তবায়ন করে উন্নয়ন সংস্থা ‘উলাসী সৃজনী সংঘ’ (ইউএসএস)। এ প্রকল্পের সাথে সহযোগী হিসেবে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন, বেডস (BEDS), বিকাশ বাংলাদেশ এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।
২৫ জুলাই শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলার যুব নারী প্রতিনিধিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়ে তাঁদের পছন্দের নেতৃত্ব বেছে নেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি মধুমালা দাসকে পরাজিত করে ১০৫৭ভোটে মাফরুহা আকবর শিল্পী সভাপতি ও ১০১৫ ভোটে নাসরিন আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।উপজেলা যুব নারী সামাজিক এসোসিয়েশনের বিভিন্ন পদে মোট একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সর্বমোট ১২টি নির্বাচন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সকাল ৯.৩০ ভোটগ্রহণ শুরু করে ১.৩০ মিনিটে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ নিশ্চিত করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারবৃন্দ।
আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান, যুব নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশের লক্ষ্যেই এই এসোসিয়েশন গঠন ও নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নির্বাচিত কমিটি আগামীতে ঝিকরগাছা উপজেলার যুব নারীদের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম'র নেতৃত্বে নির্বাচন পরিচালনায় সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উলশী সৃজনী সংঘের উপজেলা সমন্বয়কারী ব্রজেন্দ্রনাথ শীল।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১১সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উলাশি সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.