1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় শ্লীলতাহানীর মামলা প্রত্যাহার ও আটক ৪যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় শ্লীলতাহানীর মামলা প্রত্যাহার ও আটক ৪যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় শ্লীলতাহানীর মামলা প্রত্যাহার ও আটক ৪যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৬৫ Time View

ঝিকরগাছায় শ্লীলতাহানীর মামলা প্রত্যাহার ও আটক ৪যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- যশোরের ঝিকরগাছায় ঝিকরগাছায় কথিত শ্লীলতাহানীর মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক ৪যুবকের নিঃশর্ত মুক্তির দাবিতে গদখালীর স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাউন্ডেশন ও এলাকাবাসির পক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ওই মামলার বাদির  ভাইয়ের অপকর্ম ঢাকতে ৪যুবকের নামে মামলার প্রতিবাদে গদখালী ব্লাডফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধন করা হয়েছে। গদখালী ব্লাডফাউন্ডেশনের আয়োজনে রবিবার (২৭জুলাই) আসরবাদ ঝিকরগাছা উপজেলা মোড়স্থ দারুল উলুম কামিল মাদ্রাসা চত্বরে মানববন্ধনে ২শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ৪যুবকের নামে দায়েকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করে। উল্লেখ্য বেনেয়ালী কোলানীপাড়া তেলপাম্পের সামনে মিন্টু মিয়া মুদি দোকান পিছনের একটি বাগানে হযরত আলীর ছেলে জুয়েল রানা (৩৫) ও প্রতিবেশী চেনু বিবি (৪৫) নামের এক নারী গত (১৮জুলাই) শুক্রবার সন্ধ্যার পর অবৈধ মেলামেশা (আপত্তিকর অবস্থায়) ধরা পড়ে। এসময় স্থানীয়রা জুয়েলকে ধরে চড়থাপ্পড় মারে এবং কিছুসময় তেল পাম্পের সামনে আটকে রাখে। পরে পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নিয়ে যায়।  এই ঘটনা ভিন্নখাতে নিতে পরবর্তীতে জুয়েলের ভাগ্নি সুরাইয়া খাতুন জুথি ৯৯৯- এ ফোন দিয়ে নিজেকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে।  পরবর্তীতে জুথির মা বেবি বেগম বাদি হয়ে ৪ যুবকের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ১৬, তাং ১৮/০৭/২০২৫ ইং। আসামীরা হলো, বেনেয়ালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে গদখালী ব্লাড ফাউন্ডেশনের আল আমিন (২৮), ইসমাইল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (২৪), মিজানুর রহমানের ছেলে নাহিদ হোসেন (১৭) ও মিন্টু হোসেনের ছেলে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইব্রাহিম হোসেন (২২)। ইতিমধ্যে ঝিকরগাছা থানা পুলিশ তাদেরকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এদিকে ৪যুবকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে  গত (২২জুলাই ,)ঝিকরগাছা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারসহ গ্রামবাসির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, গদখালী ব্লাড ফাউন্ডেশনের সহ-সভাপতি তহিদুর রহমান, বাদির নোনদ মাজেদা বেগম, জোহরা বেগম, বাদির বোনের ছেলে টিপু সুলতান, আবু জাফর, গ্রামবাসি তরিকুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুস সালাম, বাঁদশা মিয়া, বাদল মিয়া, সবেদ আলী মোড়ল, শওকত আলী, ইসরাফিল হোসেন, মিজানুর রহমান, সাহেব আলী, ছকিনা, নাজমা খাতুন, সেলিনা খাতুনসহ ২শতাধিক নারী-পুরুষ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে যশোর-বেনাপোলমহাসড়ক প্রদক্ষিন শেষে থানা চত্বরে বিক্ষোভ প্রদর্শণ করে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD