1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় সৌর শক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন ও হস্তান্তর  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় সৌর শক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন ও হস্তান্তর  - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় সৌর শক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন ও হস্তান্তর 

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৮৮ Time View

ঝিকরগাছায় সৌর শক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন ও হস্তান্তর

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় জলবায়ু-বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের সৌর শক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও (আরআরএফ) এর বাস্তবায়নে মঙ্গলবার (২০মে) সকালে ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামে সেচ পাম্প উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। গোলাপ নারী সমবায় সমিতির সভাপতি সাজেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমবায় অফিসার, হেইফার ইন্টারন্যাশনাল প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার মনিরা সুলতানা, আরআরএফের প্রকল্প সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম, হেইফার ইন্টারন্যাশনালের কনসালটেন্ট শেখ তানভীর ইসলাম। এসময় আরআরএফ এর প্রকল্প হিসাবরক্ষক মোঃ রাজু আহমেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ফুলচাষি মবজুর আলনসহ ফুলচাষি পরিবারের নির্বাচিত নারী সদস্যদের নিয়ে গঠিত নারী সমবায় সমিতির নাভারন ইউনিয়নের ১২টি ও গদখালী ইউনিয়নের ৭টি গ্রুপের কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রায় ১৫লাখ টাকা খরচে প্রকল্পের সৌর শক্তি চালিত সেচ পাম্প উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD