
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানঐক্য পরিষদ নাভারন ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নাভারন ইউনিয়নের আমিনিয়া গ্রামে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি দত্ত, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সহসভাপতি ফিলিপ রমেশ বিশ্বাস, বৃন্দাবন পাল, ডাক্তার সুদাম নন্দী বিকাশ, বিপুল সেন, তুষার কুমার প্রমুখ। পরে উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সুবল সরকার সভাপতি, স্বপন কুমার সাধারণ সম্পাদক ও সুমন বিশ্বাস সংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে বলে সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি দত্ত জানিয়েছেন।