
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি\ যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী রাসেল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৬দলীয় ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রয়ারী) বিকাল সাড়ে ৩টায় লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা প্রবাসী রিপন দাদা ক্রিকেট একাদশ বনাম যশোর সদরের পুলেরহাট গোল্ডেন বয়েজ একাদশ প্রতিদ্ব›দ্বীতা করে।
টচ হেরে পুলেরহাট গোল্ডেন বয়েজ একাদশ প্রথমে ব্যাডিংয়ে নামে। নির্ধারিত ১২ওভারের খেলায় ১১ ওভার ১বলে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে। জবাবে মল্লিকপুর প্রবাসী রিপন দাদা একাদশ মাত্র ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে পুলেরহাট গোল্ডেন বয়েজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলের খেলোয়াড় আলমগীর হোসেন ৫৩ রান করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন, কপোতাক্ষ হজ গ্রæপের পরিচালক ফয়েজ গাজী। খেলা পরিচালনা করেন, আসাদুজ্জামান আসাদ ও রিপন হোসেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, আবু রায়হান রাজ ও মঈনুদ্দিন বাবু
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.