ঝিকরগাছায় ৪০ফেনসিডিল সহ১-যুবক আটক
ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি- ঝিকরগাছায় ৪০ বোতল ফেনসিডিল সহ ১ যুবককে আটক করেছে থানা পুলিশ। আটকৃত যুবক সম্রাট হোসেন (২২) সে শার্শা উপজেলারঅগ্রভুলাট গ্রামের মহব্বত আলীর পুত্র। থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে যশোর- বেনাপোল মহাসড়কের জামান মার্কেটের সামনে থেকে ওই যুবকের স্কুল ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। ঝিকরগাছা থানা অফিসার্স ইনচার্জ বাবলুর রহমান খান জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.