1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমিরের শপথগ্রহণ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমিরের শপথগ্রহণ - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমিরের শপথগ্রহণ

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬২ Time View
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমিরের শপথগ্রহণ

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমিরের শপথগ্রহণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- ঝিকরগাছায় ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত উপজেলা আমিরের শপথ গ্রহণ উপলক্ষে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । গতকাল (৭ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায় লাওজানি আল হেলাল কমপ্লেক্সে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক গোলাম রাসূল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আবু জাফর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস, মোহাম্মদ বেলাল হোসাইন, জেলা নায়েবে আমির হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নবনির্বাচিত আমির মাওলানা আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা কর্ম পরিষদের এডভোকেট আবিদুর রহমান, ঝিকরগাছা পৌর আমির সহকারি অধ্যাপক মশিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নেরআমির, পুরুষ ও মহিলা রোকন সদস্য সাংবাদিক ও সুধিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যশোর -(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়তের ইসলামীর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মাওলানা আসাদুল আলমের সঞ্চালনায় ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আমি্র ও রোকন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD