1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা উপজেলা বিএনপি'র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত   - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা উপজেলা বিএনপি'র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত   - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১১ Time View
ঝিকরগাছা উপজেলা বিএনপি'র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলায় শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্ন নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা বিএনপি’র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে ঝিকরগাছা উপজেলা বিএনপি’র আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  বিএনপি’র কেন্দ্রীয় কমিটিরসদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সভাপতি  সাবিরা নাজমুল মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বাবু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মুকুল,ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র অধিকারী ও  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল দত্ত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, বিএনপি নেতা সর্দার শহিদুল ইসলাম বুদো, মোঃ শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা লিয়াকত আলী, সাহারা জামান হাফিজী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান রনি, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সিনিয়র যুগ্ন আহবায়ক আরাফাত কল্লোল, সাবেক পৌর কাউন্সিলর গোলাম কাদের বাবলু ও  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD