
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:: ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে নবনির্বাচিত এমপি ডা : ফরিদ জুম্মার নামাজ আদায় করেন এবং জুম্মার সংক্ষিপ্ত আলোচনায় ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। পবিত্র মাহে রমজান এর প্রথম জুম্মায় তিনি রমজানের ফজিলত তাৎপর্য, সংযম, নৈতিকতা, বিনয়ী আচরণ, ব্যবসায়ীদের উদ্দেশ্যে দ্রব্য মূল্যের সঠিক পরিমাপের বিষয়ে তিনি আলোচনা পেশ করেন। এ সময় জুম্মার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মো : আবিদুর রহমান, , পৌর আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক প্রমুখ।
পরে জুম্মার নামাজ শেষে আগত সকল মুসল্লিদের কুশল বিনিময় ও দলীয় নেতৃবৃন্দ কে সাথে নিয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকা অনুদান হস্তান্তর করেন। এ দিন উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মো : আবিদুর রহমান জানান, নবনির্বাচিত এমপি জুম্মার নামাজ পরবর্তী সময়ে ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।