ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানী নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মামুন হোসেন (৩০) বটির কোপে গর্ভধারিনী মা আনোয়ারা বেগম (৬০)' খুন হয়েছে।। ঘটনাটি ঘটেছে, (২৭ আগষ্ট (বৃহস্পতিবার) বিকালে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামে। অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানিয়েছেন মামুন তার দাম্পত্য জীবনে দুটি বিয়ে করেছে। যশোর সদর উপজেলার ভেকুরিয়া গ্রামের মিথিলা বেগমের সাথে বিয়ে হয় ।
তার সাথে বনিবনা না হওয়ায় বেশ কয়েক বছর ঘর সংসার করার পর তালাক দেয়। পরবর্তীতে দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে বিয়ে করে । এরপর দ্বিতীয় বিয়ে করে ঝিকরগাছা উপজেলার অমৃত বাজারে রিনা নামের এক মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুন দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেনের পুত্র। এসব বিষয় নিয়ে মায়ের সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মামুন রেগে গিয়ে ধারালো বটি দিয়ে তার মায়ের গলা থেকে ধড় দ্বিখন্ডিত করে ঘাতক পুত্র মামুন। মরহুম লাশ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শুক্রবার সকালে পিআইবি নতুনহাট তেঘরিয়া স্কুল মাঠ থেকে মামুনকে আটক করে ।
এ ব্যাপারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.