ঝিকরগাছা বনাম কেশবপুরের প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছা স্পোটর্স ক্লাব বনাম কেশবপুর উপজেলার প্রভাতী সংর্ঘের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বল মেরে ম্যাচের উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেল নির্বাহী অফিসার ভুপালী সরকার। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে টানটান উত্তেজনাপূর্ন খেলায় কোন দলই গোল করতে না পারায় খেলাটি গোল শূন্য ড্র হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহানুর কবীর হ্যাপি, কেশবপুর প্রভাতী সংঘের টিম ম্যানেজার শাহজাহান সাজু, কোচ রফিকুল ইসলাম, সাবেক কৃতি খেলোয়ার জয় সাহা, শ্যামাপদ বিশ্বাস, তবিবর রহমান, আব্দুল লতিফ, সুমন হোসেন, লিমন হোসেন, আবুল বাশার, আলী হাসান, সোলায়মান, উত্তম কুমার, জামশেদ আলী, সোহেল রানা, ঝিকরগাছার সাবেক খেলোয়ার ও সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্ন, আলহাজ্ব ইয়াউর রহমান, শাহাদৎ হোসেন, শাহাজাহান আলী, এনামুল হক ডন, হাবিবুর রহমান হাবিবসহ সাবেক ও বর্তমান খেলোয়ারবৃন্দ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.