1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থী সাবিত  চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থী সাবিত  চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থী সাবিত  চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৬ Time View
ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থী সাবিত  চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস্ খুলনা অঞ্চলের আয়োজনে জুলাই শহীদ স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে ঝিকরগাছা বিএম হাইস্কুলের অষ্টম শ্রেনির শিক্ষার্থী সাবিত আহমেদ। গত ২৩ আগষ্ট খুলনা বিভাগীয় চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন সাবিত। গত ৮ ডিসেম্বর রাজধানীর ঢাকার স্কাউটস্ ভবণে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক সাবিতসহ ৭বিভাগে প্রথম হওয়া শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। সাবিত ঝিকরগাছা উপজেলা পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু হেনা মোঃ মোস্তফা কামাল ও গৃহীতি রাজিয়া খাতুনের একমাত্র ছেলে। এদিকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ জুলাই শহীদ স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থী সাবিদ আহমেমকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাসিক সভা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন সাবিতকে ফুলেল শুভেচ্ছা জানান।মুহুর্ত্তের মধ্যে কনফারেন্স রুম এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD