ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি । ঐতিহ্যবাহী বিদ্যাপীঠঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম (বিএম) হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদকে অস্ত্রসিক্ত নয়নে রাজকীয় বিদায় সম্বর্ধনা জানানো হয় । দীর্ঘ ২৭বছরের কর্মজীবনের শেষদিন শনিবার (৩১জানুয়ারী) সকাল ১০টায় বিদয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সহকারী প্রধান শিক্ষক (বর্তমানে ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, বিএম হাইস্কুল আভিভাবক ফোরামের আহবায়ক ও ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, সরকারী শহীদ মশিয়ুর রহমান ডিগ্রিকলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী ইসমাইল হোসেন সোহাগ, অভিভাবক ফোরামের সদস্য সচিব সাংবাদিক তরিকুল ইসলাম, অভিভাবক সাইফুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক মোঃ বেনজির আহমেদ, নাসরিন আক্তার নয়ন, বাবুল আক্তার, ছাত্র প্রতিনিধি আখি খাতুন,এসএসসি পরীক্ষার্থী তাজিম নাহিয়ান, সেঁজুতি বিশ্বাসসহ অন্যরা। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ রনী খাতুনের উপস্থিতিতে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় দূ’শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে স্কুল আঙ্গিনা থেকে বিদায়ী প্রধান শিক্ষকের বাড়ি পর্যন্ত রাস্তার দূ”ধারে শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে ফুল ছিটিয়ে বাড়িতে পৌঁছে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ফোরামের সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ প্রায় দেড়হাজার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সামাদকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.