
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহি বিএম হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বই বিতরণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেজা জিয়ার মৃত্যুতে দেশব্যাপি ৩দিনের রাষ্ট্রীয় ঘোষনা থাকায় নিজ নিজ শ্রেনী কক্ষে বৃহস্পতিবার (০১ জানুয়ারী) সকাল ১০টায় পরীক্ষার ফলাফল ঘোষনা শেষে স্বল্প পরিষদে বই বিতরণের উদ্বোধন করেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারী মোঃ তরিকুল ইসলামসহ স্ব স্ব শ্রেনি শিক্ষকগণ।