1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৫১ Time View

ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন

সামাদ সভাপতি/ সোহাগ সম্পাদক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ঝিকরগাছা বি এম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ সভাপতি ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সোহাগ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (০৭ মার্চ) সকালে ঝিকরগাছা বিএম হাইস্কুলের হলরুমে কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। এসময় উপস্থিত উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাছান উদ্দীন, সহ-সভাপতি রাজাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ, মোকামতলা হাইস্কুলের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, শিমুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমীন মুকুল ও লাউজানী হাইস্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা। সহ-সাধারন সম্পাদক আঙ্গারপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, বালিয়া গৌরসুটি হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী উত্তম কুমার দাস। সাংগঠনিক সম্পাদক বাউসা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক কুলবাড়িয়া হাইস্কুলের সহকারী শিক্ষক তাজ উদ্দীন, মোকামতলা হাইস্কুলের অফিস সহকারী আনিছুর রহমান মিলন ও বিএম হাইস্কুলের অফিস সহকারী আনিছুর রহমান। কোষাধ্যক্ষ টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আলীম, সহ-কোষাধ্যক্ষ বিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, দপ্তর সম্পাদক বিএম হাইস্কুলের সহকারী শিক্ষক বেনজির আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক আশিংড়ী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক সম্মিলনী গালস্ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর, সহ-প্রচার সম্পাদক টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব উদ্দীন, রাজাপুর হাইস্কুলের সহকারী শিক্ষক মোশারফ হোসেন ও ঝিকরগাছা গাল্স স্কুলের অফিস সহকারীমোঃ নুরুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক কাশিপুর হাইস্কুলের পধান শিক্ষক আব্দুস সবুর, সহ-ধর্মবিষয়ক সম্পাদক বিএম হাইস্কুলের সহকারী শিক্ষক আসাদুর রহমান ও পারবাজার হাইস্কুলের সহকারী শিক্ষক শ্রী চৈতন্য কুমার, মহিলা বিষয়ক সম্পাদক আলিমননেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহানারা খাতুন,সহ-মহিলা বিষয়ক সম্পাদক বোধখানা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রুনা লাইলা, সাংস্কৃতির বিষয়ক সম্পাদক মাটিকোমরা হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সহ- সাংস্কৃতির বিষয়ক সম্পাদক আঙ্গারপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষক বদিউজ্জামান টোকন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক নায়ড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সন্তোস কুমার, সহ-সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুরোতজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও এফজেইউবির সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক রঘুনাথনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হাসানুল বান্না, সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক অমৃতবাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন ও বায়শা-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বাঁকড়া জে,কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক দিকদানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ও সুরোতজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ লিটন। এছাড়া কমিটিতে ৩৩ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। শুক্রবার দুপুরে সংগঠনের নবগঠিত কমিটির সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ ঝিকরগাছা প্রেসক্লাবে এসে স্থানীয় সংবাদকর্মীদের কাছে পৌছে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD