ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরে ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্দোগে ইউএনও মোছাঃ রনী খাতুনকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ৫ মার্চ (রবিবার)সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আলহাজ্ব মতিয়ার রহমানের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা : রনী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, পূস্পজিৎ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, বিআরডিবি প্রজীপ কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শতাধিক বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ইউএনও রনি খাতুনকে উক্ত সংসদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.