
বিদায় অনুষ্ঠান
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এমএল মডেল বহুমুখী হাই স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক- কর্মচারী বিদায় ও ষষ্ঠ শ্রেণির ১০৬জন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।
এ উপলক্ষে অত্র বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছাউপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ভুপালী সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান আজাদের সভাপতিিত্তে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম, অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক (ইংরেজি) মোহাম্মদ সিরাজুল ইসলাম,ট্রেড ইন্সট্রাক্টর অমিয় কুমার বিশ্বাস, ট্রেড ইন্সট্রাক্টর, মোহাম্মদ মনির হোসেন,চতুর্থ শ্রেণির কর্মচারী খন্দকার আরজউদ্দিন,প্রয়াত ক্রীড়া শিক্ষক নির্মল কুমার সরকারের স্ত্রী,
ঝিকরগাছাপ্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক কাজী কেএম ইদ্রিস আলীসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.