ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের পরামর্শক্রমে জলাতঙ্ক রোগীদের সহায়তায় ভ্যাকসিন কেনার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্থিক সহায়তা প্রদান করেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিয়ার রহমান , পৌরসভার সচিব সন্তোষ হাজরা, ঝিকরগাছাউপজেলা প্রকৌশলী
সাইফুল ইসলাম প্রমুখ,
জলাতঙ্ক রোগের ভ্যাকসিনেরঅপ্রতুলতা থাকায় পৌরসভার পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের সেবার চাহিদা পূরণে সক্ষম হবে বলে ঝিকরগাছা পৌরসভা আশাবাদ ব্যক্ত করেন ।।
উল্লেখ্য, ইতিপূর্বে আর্তমানবতার সেবায় ঝিকরগাছা পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক ব্লাড ব্যাংক স্থাপন করা হয়।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.