1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকররগাছায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রস্তাবিত যায়গা পরিদর্শনে অতিরিক্ত সচিব - দৈনিক সত্যের দর্পণ ঝিকররগাছায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রস্তাবিত যায়গা পরিদর্শনে অতিরিক্ত সচিব - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকররগাছায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রস্তাবিত যায়গা পরিদর্শনে অতিরিক্ত সচিব

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪১৫ Time View

ঝিকররগাছায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রস্তাবিত যায়গা পরিদর্শনে অতিরিক্ত সচিব

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি । যশোরের ঝিকরগাছা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের (প্রস্তাবিত) যায়গা পরিদর্শণ করেছেন ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত (সচিব) উন্নয়ন মোঃ আঃ আওয়াল হাওলাদার।

মঙ্গলবার (১৫জুলাই) বিকালে তিনি ঝিকরগাছা উপজেলার মডেল মসজিদের জন্য প্রস্তাবিত বাংলাদেশ টেলিকমিনিকেশন কোম্পানি লিঃ (বিটিসিএল) এর পরিত্যক্ত যায়গা পরিদর্শন করেছেন তিনি।এছাড়া  ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধিন সংস্থা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় যশোরের ঝিকরগাছাসহ জেলার শার্শা, কেশবপুর ও চৌগাছা উপজেলার প্রস্তাবিত স্থানগুলো এদিন পরিদর্শন করেন । এসময় উপস্থিত ছিলেন,  ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন), উপ-সচিব (পরিকল্পনা (১), গনপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আহবায়ক কমিটির সদস্য সচিব সহ সদস্যবৃন্দ, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ার, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার, মাসুদ হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েেেব আমীর অধ্যাপক হারুণ অর রশীদ , ঝিকরগাছাপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্থানীয় মুসল্লীবৃন্দ। পরে প্রতিনিধিদল শার্শা উপজেলার উদ্দেশ্যে ঝিকরগাছা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD