
দৌলতপুর প্রতিনিধি - কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন এর জগন্নাথপুর গ্রামের আবুল কালাম এর পুত্র সবুজের উপর পূর্ব শত্রুতার জেরে আনোয়ার গং এর হামলা! থানায় লিখিত অভিযোগ দায়ের।
সবুজ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী এবং লিখিত অভিযোগ সূত্র নিম্নরুপ - সবুজের মা বাচেনা খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা-কাবিল উদ্দিন, ২। মোঃ এনামুল (৪৫), পিতা-মৃত জাহের ফকির, ৩। মোঃ সালাম (৪০), ৪। মোঃ নিয়ামত (৩৫), উভয় পিতা-আবেদ আলী, ৫। মোঃ রায়হান (২০), পিতা-সালাম, ৬। মোঃ বাদশা (৩৫), পিতা-কফিল উদ্দিন, সর্ব সাং-জগন্নাথপুর ফকিরপাড়া, ইউপি-পিয়ারপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, ইং-৩১/০৮/২০২৩ তাং বিকাল অনুমান ০৫.২০ ঘটিকার সময় আমার ছেলে মোঃ সবুর (২২) নিজ বাড়ি হইতে ঝাউদিয়া গামী যাওয়ার সময় জগন্নাথপুর মাদ্রাসার সামনে পাকা রাস্তায় পৌছিলে পূর্ব শত্রুতার জের ধরিয়া আসামীরা হাতে লাঠি লোহার রড লোহার হাতুড়ি লইয়া বেআইনী ভাবে আমার ছেলের গতিরোধ করে। এরপর সকল আসামীরা লাঠি ও লোহার রড দিয়া আমার ছেলের হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক ভাবে মারপিট করিয়া ফোলা ও কালশিরা জখম করে। আসামী আনোয়ার আমার ছেলের নিকট থাকা নগদ ৫০,০০০/- টাকা বাহির করিয়া নেয়।
আসামীরা খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। এরপর সাক্ষীদের সহযোগীতায় আমার ছেলেকে ভেড়ামারা ষোলদাগ হাসপাতালে নিয়ে যাইয়া চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
তদন্ত সাপেক্ষ তিনি তার পুত্রের উপর হামলাকারীদের বিচার কামনা করেছেন।

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.