দৌলতপুর উপজেলা প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে সিজিনাল ভূসি মাল ব্যবসায়ী সোহান আলীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগষ্ট) দিনগত রাত অনুমানিক ১০ টার পরে নিজ গ্রামে তিনি হামলা স্বীকার বলে দাবি করেন সোহান আলী।
সোহান আলী হামলায় আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে সোহান আলী বলেন, গত কাল রাতে ব্যবসার কাজ শেষে আল্লারদর্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ আমার গতিরোধ করে, কোবির হোসেন, শোভন আলী, সম্রাট আলী সহ আরো ১০ থেকে ১২ জন আমার উপর হামলা চালায়। আমাকে গুরুত্বর আহত করে আমার কাছে থাকা ৩ লক্ষ টাকা ছিনতাই করে নেই। এ ঘটনার তদন্ত করে সঠিক বিচার দাবি করছি আমি।
এদিকে এলাকাবাসী গোলাম মোস্তফা বলেন,গতকাল রাতে আমার বাড়ির সামনে হট্টগোলের শব্দ শুনতে পায় এবং সোহান আলী আমার বাড়ির ভিতরে পালিয়ে আসে তবে আমরা কোন হামলাকারীকে দেখি নাই।
এ বিষয়ে অভিযুক্ত কবির হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোহান আলী গত সপ্তাহে জোয়া খেলা অবস্থায় পুলিশের অভিযানে আটক হয়। জামিনে বের হয়ে এসে হয়তো তারা নিজেদের ভিতরে মারামারি গ্যাঞ্জাম করেছে। আমি ও আমাদের লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন দৌলতপুর থানা পুলিশ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.