1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ধামইরহাট থানায় এইচএসসি প্রশ্নফাঁস: ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার - দৈনিক সত্যের দর্পণ ধামইরহাট থানায় এইচএসসি প্রশ্নফাঁস: ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ধামইরহাট থানায় এইচএসসি প্রশ্নফাঁস: ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৪৬ Time View

ধামইরহাট থানায় এইচএসসি প্রশ্নফাঁস: ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থানায় হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেককে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আরও চারজন কনস্টেবলকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে এসআই জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবালকে প্রত্যাহার করা হয়। সবমিলিয়ে ৬ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার রাতের কোনো এক সময়। ধামইরহাট থানা ভবনের নির্ধারিত লকার কক্ষে রাখা সিলগালা ট্রাঙ্কের তালা ভাঙা হয়। ট্রাঙ্কটি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল। শুক্রবার সকালে বিষয়টি সামনে আসে, যখন ট্রাঙ্কের ভেতর ছেঁড়া প্রশ্নপত্রের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তোলপাড়। ছবিতে দেখা যায়, দুটি তালা ভাঙা এবং ট্রাঙ্কের ভিতরে ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

জেলা পুলিশ সুপার জানান, একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাগর হোসেন (৩০) থানা হাজতের নারী সেলে হাতকড়া পরানো অবস্থায় ছিলেন। রাতের কোনো একসময় তিনি সুরক্ষিত কক্ষের ট্রাঙ্ক খুলে ফেলেন এবং একটি প্রশ্নপত্রের সেট বের করেন। পরে কিছু প্রশ্ন ছিঁড়ে ফেলেন এবং বাকিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে দেন।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD