নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ছোট চকচাম্পক দাখিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দাখিল ২০০৯ ব্যাচের এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করেন। এতে মাদ্রাসার শিক্ষক, ২০০৫ থেকে ২০২৫ সালের এসএসসি পাশকৃত শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.