
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় আতাউর রহমান ওরফে বিপ্লব নামের এক আন্তজেলা ডাকাত দলের নেতা কে গ্রেফতার করেছে৷ পুলিশ। আজ ২৬ ফ্রেব্রয়ারী ভোরে নওগাঁ জেলা পুলিশ মহাদেবপূর থানার চেরাগপুর গ্রাম থেকে ৭টি ডাকাতিসহ ১৭ টি মামলার আসামি আতাউর রহমান @শান্ত@বিপ্লব(৩৮) কে গ্রেফতার করা হয়েছে। বিপ্লব আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছি এবং সদর থানায় মোট ১৭টি মামলা রয়েছে। ইতোমধ্যে অস্ত্র মামলায় তার ১৭ বছরের সাজা হয়েছে। পুলিশ জানাই, সাম্প্রতিক সময়ে নওগাঁর পত্নীতলা এলাকার সড়কে বাস ডাকাতি ও আত্রাই থানার স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে ডাকাতি সংঘটনের সাথে সে জড়িত।
এবিষয়ে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান - আসমাী বিপ্লবের বিরুদ্ধে ৭টি ডাকাতি, ৪টি চুরি, ২ টি চাঁদাবাজি, ২ টি মাদক, ১টি মারামারি ও ১ টি অস্ত্র আইনে মামলা রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.