1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৫৪ Time View

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

 

নাজমুল হক,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা ফুটবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা উপজেলা ফুটবল একাদশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা শুরু হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়।  ট্রাইব্রেকারে পাঁচটি করে শটেও ৫-৫ গোলে ড্র হয়। পরে উভয়পক্ষ আরও তিনটা করে শট নেয়। পরিশেষে মান্দা উপজেলা ফুটবল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, মান্দার ইউএনও শাহ আলম মিয়া প্রমুখ।

ফুটবলের জনপ্রিয়তাকে তৃণমূল ছড়িয়ে দিতে নওগাঁয় জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ২৫ মে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠ ছাড়াও মহাদেবপুর মিনি স্টেডিয়াম ও বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের বিভিন্ন পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এর টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ছিল জেলা ক্রীড়া সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD